• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) কঠোর অবস্থান

মুসলিম হক, বিরল(দিনাজপুর) / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মুসলিম হক, বিরল(দিনাজপুর) বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজারে বিরাজমান অস্থিরতার প্রভাব মোকাবিলায় সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিতিশীলতার সুযোগে যাতে সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে জ্বালানী তেল পাচার করতে না পারে সে লক্ষ্যে বিজিবি সদস্যগণ সীমান্ত এলাকায় টহল, তল্লাশী এবং গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করেছে।

বিশ্ব বাজারে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ হতে ভারতে জ্বালানী তেল পাচার প্রতিরোধে দিনাজপুর জেলায় দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ ০৭টি বিওপিসহ মোট ২৯টি বিওপি ও ০৫ টি বিশেষ ক্যাম্প হতে নিয়মিত টহল ও অতিরিক্ত বিশেষ টহল পরিচালনার মাধ্যমে টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এছাড়া দিনাজপুর জেলার সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা যাতে বিশেষ কৌশল অবলম্বন করে বোতল এবং জারকিনের মাধ্যমে পেট্রোল ও অকটেন ভারতে কোনোভাবেই পাচার করতে না পারে সে ব্যাপারে সীমান্তে বিশেষ টহল তৎপরতা বৃদ্ধি করে সীমান্তে কঠোর নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি সীমান্তজুড়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তাছাড়া, সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে জ্বালানী তেলের পাচার প্রতিরোধে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর সদস্যরা সর্বদা অঙ্গীকারবদ্ধ। বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সংশ্লিষ্ট সকল সংস্থা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষা করা সম্ভব হবে। এমতাবস্থায়, কোনো প্রকার গুজবে বিভ্রান্ত না হয়ে সীমান্তবর্তী এলাকায় জ্বালানি সংক্রান্ত কোনো সন্দেহজনক কার্যক্রম পরিলক্ষিত হলে বিজিবিকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/