• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চান্দিনায় সাংবাদিকের হাতে হ্যান্ডকাপ কেন?

শাহাদাত কামাল শাকিল: / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

শাহাদাত কামাল শাকিল: চান্দিনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথোপকথনের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে হ্যান্ডকাপ পরিয়ে আটক করার ঘটনা স্পষ্টভাবেই ক্ষমতার প্রদর্শন ও প্রশ্নবিদ্ধ আচরণ।

সংবিধানের ৩৯ অনুচ্ছেদ মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে। সাংবাদিকরা জনস্বার্থে তথ্য সংগ্রহ করবেন এটাই স্বাভাবিক। হ্যাঁ,কেউ যদি সরকারি কাজে বাধা দেন, তাহলে দণ্ডবিধির ধারা ১৮৬ প্রযোজ্য হতে পারে। আর আক্রমণ বা বলপ্রয়োগ করলে ধারা ৩৫৩।

কিন্তু মূল প্রশ্ন,ভিডিও ধারণ কি অপরাধ?এমন কী পরিস্থিতি তৈরি হয়েছিল যে হ্যান্ডকাপ পরাতে হলো?
ফৌজদারি কার্যবিধির ধারা ৪৬ অনুযায়ী গ্রেপ্তারের সময় অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করা যাবে না। আর সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, হ্যান্ডকাপ ব্যবহার কেবল ব্যতিক্রমী ক্ষেত্র,যখন পালানোর ঝুঁকি বা সহিংসতার আশঙ্কা থাকে।

তাহলে দুই সাংবাদিক কি এমন অপরাধী ছিলেন, যাদের হ্যান্ডকাপ পরানো জরুরি হয়ে পড়লো? আমাদের কথা স্পষ্ট,সাংবাদিকরা অপরাধী হলে আইন অনুযায়ী ব্যবস্থা হোক। নির্দোষ হলে এই ঘটনার জন্য এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

ডিসি সাহেবের কাছে অনুরোধ ,এই ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করুন,কারণ,আইনের শাসন মানে ক্ষমতার অপব্যবহার নয়; ন্যায্যতা ও জবাবদিহিই তার মূল ভিত্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/