• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে ২৬ কিমি সড়ক জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি : / ৬০ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- সরকারের নির্বাচনী অঙ্গীকার “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকুপা-লাঙ্গলবাঁধ (আর-৭১৬) আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আয়োজনে সড়কের বসন্তপুর অংশে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, সওজ ঝিনাইদহের উপবিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মো. আহসান উল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন, উপ-সহকারী প্রকৌশলী হাসান আল মামুন, সার্ভেয়ার মো. সোহেল রানা এবং সড়ক ও জনপথ বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধনের পর সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ফুলজ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, এই কর্মসূচির আওতায় শৈলকুপা থেকে লাঙ্গলবাঁধ পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার সড়কের পাশে ধাপে ধাপে প্রায় ২ হাজার ৫০০টি চারা রোপণ করা হবে। এর মাধ্যমে সড়কপথকে সবুজ ও মনোরম করে তোলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকরা আরও জানান, সড়কের সৌন্দর্যবর্ধন এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিয়মিত পরিচর্যা ও তদারকির মাধ্যমে এসব গাছ বড় করে তোলা হবে, যাতে ভবিষ্যতে এই সড়কটি একটি সবুজ করিডোরে পরিণত হয়।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, জেলার প্রতিটি সড়কে পর্যায়ক্রমে পরিবেশবান্ধব ও সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে ঝিনাইদহ জেলাকে একটি নান্দনিক ও পর্যটন সম্ভাবনাময় এলাকায় রূপান্তরের লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সড়ক ও জনপথ বিভাগের এমন উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতে তাদের সব প্রকল্পে পরিবেশবান্ধব কার্যক্রম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে সড়কপথে একদিকে যেমন ছায়া ও সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এই কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/