• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু, স্ত্রীসহ আহত ৫

কুমিল্লা দেবিদ্বার প্রতিনিধি : / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

কুমিল্লা দেবিদ্বার প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় স্থানীয় বিএনপি নেতা হুমায়ূন কবির নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী, ও স্বজনসহ মোট পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার দেবপুর নূরজাহান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩ নং রসুলপুর ইউনিয়নের মরহুম আজিজ মেম্বারের ছেলে হুমায়ূন কবির কুমিল্লা আদালতে একটি মামলার শুনানি শেষে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন।বিকাল ৪:৩০ মিনিটে দেবপুর এলাকায় কুমিল্লাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন হুমায়ূন কবিরের স্ত্রী লাকী আক্তার,তার মেয়ে স্বর্ণা আক্তার তার বড় ভাইয়ের ছেলে ইমতিয়াজ আহমেদ, আতিকুর রহমান এবং সিএনজি চালক। আহতদের মধ্যে লাকী আক্তার ও আজিম আহমেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত হুমায়ূন কবির ৩ নং রসুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ প্রথমিকভাবে ধারণা করা হচবছে পিকাপ গাড়িটি মুল চালক না চালিয়ে অদক্ষ সহকারীকে দিয়ে চালানোর কারনে দূর্ঘটনার কারণ বলে ধারনা করা হচ্ছে। পুলিশের অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/