• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নাগরপুর এলজিইডি অফিসে সাংবাদিককে পত্রিকা দিতে বাধা ও অসৌজন্যমূলক আচরণ

নিজস্ব প্রতিবেদকঃ / ১০৮ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে জাতীয় দৈনিক আমার সংবাদ ও সময়ের কণ্ঠস্বর এর প্রতিনিধি আজিজুল হককে পত্রিকা পৌঁছে দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে পত্রিকা সরবরাহ করে আসা আজিজুল হক নিজে পত্রিকা দিতে গেলে দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম খান সরাসরি জানিয়ে দেন, “এই পত্রিকা অফিসে দেওয়া বন্ধ।” এছাড়া তিনি সাংবাদিককে বোঝান, “বিজ্ঞাপন কেমনে পাও সেটা দেখার আছে।”

আজিজুল হক বলেন, “আমি দীর্ঘদিন ধরে নিয়মিত এই অফিসে পত্রিকা পৌঁছে দিই। আজও নিজে পত্রিকা দিতে যাই, কিন্তু উপ-সহকারী প্রকৌশলী সরাসরি বলে দিলেন যে এই পত্রিকা অফিসে দেওয়া বন্ধ। আমি বিষয়টি জানতে ভিডিও বক্তব্য নিতে চাইলে তিনি আমার হাত ও মোবাইল ধরার চেষ্টা করেন।”

অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, “আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাইছি না। পত্রিকা গ্রহণ বা বিষয়টি সম্পর্কে পরে কথা বলা হবে।”

উপজেলা পর্যায়ে স্থায়ী কোনো উপজেলা প্রকৌশলী না থাকায় দপ্তরের শীর্ষ কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

তবে টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী (XEN) মোহাম্মদ কামরুজ্জামান মুঠোফোনে বলেন, “আমি পুরো বিষয়টি খতিয়ে দেখছি। সরকারি দপ্তরে পত্রিকা রাখা এবং সাংবাদিকের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া হবে।”

স্থানীয় সাংবাদিকরা দ্রুত দোষী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি দপ্তরে তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম, যা বাধাগ্রস্ত করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/