• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহের গোপিনাথপুরে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৩৩ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপনঃ দেশ, জাতি তথা বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় ঝিনাইদহে ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে ২৪ প্রহরব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহা নামযজ্ঞানুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধর্মীয় সম্প্রীতি ও মানবকল্যাণে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক তপন বিশ্বাস ও সদস্য সচিব প্রল্লাদ সরকার, বিনাইদহ কেন্দ্রীয় সিদ্ধেশ্বরী কালী মন্দির-এর আহ্বায়ক পরিতোষ কুমার ঘোষ এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব বিজন কুমার ঘোষ।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক দিপঙকার ঘোষ।
সভাপতিত্ব করেন গৌতম ঘোষ।

উল্লেখ্য, ঝিনাইদহ পৌরসভার ৭নং ওয়ার্ডের গোপীনাথপুরে আয়োজিত এই মহা নামযজ্ঞের আয়োজন করে গোপিনাথপুর সার্বজনীন মহানামযজ্ঞ উদযাপন কমিটি। অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই আয়োজনের মাধ্যমে দেশ-জাতির কল্যাণ ও বিশ্ব শান্তি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/