• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী 

মোশারফ হোসেন রিয়াদ স্টাফ রিপোর্টার: / ৩২ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে সে অনুযায়ী জনগণের ভাগ্যন্নোয়নের কাজ করছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড,খাল পুন:খনন ও কৃষি কার্ডের মাধ্যমেই তা প্রমাণিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) নান্দাইলে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ৪ টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্ধোধন করে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন- সারা দেশের ন্যায় বিএনপি এবং  আমার সংসদীয় আসন নান্দাইলে ভোটের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নের জন্য কাজ  শুরু হয়েছে। নান্দাইলের গুরুত্বপূর্ণ ৬০ টি রাস্তা ও ব্রিজ দ্রুত গতিতে করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, খাল পুন:খনন সহ সকল উন্নয়নের চাহিদা অনুযায়ী তালিকা করা হয়েছে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সবগুলোই বিএনপি সরকারের আমলে বাস্তবতায়ন করা হবে। 

শুক্রবার উপজেলার মোয়াজ্জেমপুর- দত্তপুর সড়ক (০০০-৮২২মিটার), রায়পাশা হাফিজিয়া মাদ্রাসা – দশধর শাহ্ মাজার সড়ক (০০০-২৩৫৫),কপালহর – লংঙ্গারপাড় সড়ক (১০০০-১৭৩৫) ভিত্তিপ্রস্তর স্থাপন ও পশ্চিম দেউলডাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবনের উদ্ধোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন- নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন,সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ন-আহবায়ক বাবু পল্লব রায়, আবুল খায়ের বাবুল,সাংবাদিক মিন্টু মিয়া সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/