• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পিতা হত্যার অভিযুক্ত পুত্র গ্রেফতার

মিন্টু মিয়া / ২৮২ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধ পিতাকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় অভিযুক্ত ছেলে মোঃ আসলাম শেখ (৩২) কে দীর্ঘদিনের অভিযানের পর গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ। গ্রেফতারের পর আসামী আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
গত ২২ নভেম্বর ২০২৫ তারিখ সকালে ঘাটাইল থানাধীন রসুলপুর ইউনিয়নের রসুলপুর হামকুড়া (চৌরাস্তা) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আরশেদ আলী (৮০) প্রতিদিনের মতো সেদিনও সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে তার বসতবাড়ির পূর্ব পাশে নিজ আবাদী জমিতে রোদ পোহাতে বসেছিলেন। এর আগে থেকেই পারিবারিকভাবে টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে তার ছেলে আসলাম শেখের সঙ্গে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ওই বিরোধের জেরে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে আসলাম শেখ পূর্ব পরিকল্পিতভাবে বা হঠাৎ উত্তেজিত হয়ে পেছন দিক থেকে এসে প্রায় ৩ ফুট লম্বা বাঁশের গোড়ালি দিয়ে তার পিতার মাথায় পরপর ২-৩টি জোরালো আঘাত করে। এতে আরশেদ আলীর মাথার পেছনে মারাত্মক জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলে সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে পথিমধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। ঘটনার পরপরই আসামি আসলাম শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মেয়ে মোছাঃ আছমা বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (এফআইআর নং-২৬, তারিখ-২২/১১/২০২৫, ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০)। মামলা দায়েরের পর থেকে পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে ঘাটাইল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল। অবশেষে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয় এর দিক নির্দেশনায় এবং গোপালপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফৌজিয়া হাবিব খান মহোদয় এর সার্বিক তত্তাবধানে অফিসার ইনচার্জ ঘাটাইল থানা জনাব মোঃ মোকছেদুর রহমান স্যার এর নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করা হয়। উক্ত টিমে মামলার তদন্তকারী কর্মকর্তা ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) আল আরাফাত মিঠুন সহ ঘাটাইল থানার এসআই (নিঃ) মোঃ রাজু আহমেদ , এসআই (নিঃ) তাহেরুল ইসলাম, এসআই (নিঃ) ফজলে এলাহীসহ অন্যান্য পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। পরবর্তীতে যৌথ অভিযানে ২৩ মার্চ ২০২৬ তারিখ রাত ১২ টা ৪৫ মিনিটে ঘাটাইল থানাধীন রসুলপুর ইউনিয়নের আমতলা বাজার এলাকা থেকে পলাতক আসামি মোঃ আসলাম শেখ (৩২) কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারের পর আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং এ সংক্রান্ত পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/