• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- / ৬০ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ঝিনাইদহের মহেশপুরে তেলবাহী ট্রাকের ধাক্কায় ফুলঝুরি বেগম (৪৫) নামে এক ভ্যানযাত্রী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর ছেলে লাভলু।

বুধবার সকালে উপজেলার খালিশপুর কোল্ড স্টোরেজের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিমতলা গ্রামের বাসিন্দা ফুলঝুরি বেগম ছেলে লাভলুকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে ভ্যানে করে রওনা হন। পথে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে চাপা দেয় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই ফুলঝুরি বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় লাভলুকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসপাতালে গিয়ে আহতের খোঁজখবর নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/