• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আবু বকর সিদ্দিক স্বপন : / ৭৩ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহ সদর উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকাল ৫টায় এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দি সানরাইজ স্পোর্টিং ক্লাব একটি সামাজিক সংগঠন হিসেবে বিগত প্রায় ৪-৫ বছর ধরে নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী ও পোষাক বিতরণের পাশাপাশি ঈদুল আজহায় কোরবানির মাংস বিতরণ কার্যক্রমও পরিচালনা করে থাকে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সজল কুমার ঘোষ। এছাড়াও ক্লাবের সদস্য মিরাজ, কাজল, শিহাব, অন্তর, আশিক, বকুল ও মেহেদীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মুসফিক হাসান টমান এবং সঞ্চালনায় ছিলেন রেজাউল করিম।

ঈদ সামগ্রী পেয়ে উপকৃত পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং সংগঠনের সংশ্লিষ্টদের জন্য দোয়া করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াবে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/