• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

হরিপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজুল ইসলাম / ৭৫ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কুলিক নদীতে ডুবে মিতু নামে দুই বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) আনুমানিক সকাল ১১টার দিকে হরিপুর উপজেলার টেংরিয়া গোবিন্দপুর গ্রামে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

নিহত মিতু ওই গ্রামের স্থানীয় ভেটেরিনারি পল্লী চিকিৎসক মমিনের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শিশু মিতু বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে
পরিবারের সবার অগোচরে সে বাড়ির নিকটবর্তী কুলিক নদীর পাড়ে চলে যায় এবং পানিতে পড়ে তলিয়ে যায়।
পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি শুরু করলে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ভাতুড়িয়া ইউপি পরিষদ চেয়ারম্যান শাহাজাহান সরকার গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/