• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে অংশীজনদের সাথে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৪১ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার উদ্দেশ্যে অংশীজনদের সাথে ঝিনাইদহে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকালে বারোবাজার হাইওয়ে থানায় এ সভা অনুষ্ঠিত হয়।

হাইওয়ে পুলিশ খুলনা রিজিওনের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সার (বিপিএম), হাইওয়ে পুলিশ যশোর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ফখরুল আলম, অফিসার ইনচার্জ চৌড়হাঁস হাইওয়ে থানা, রামনগর হাইওয়ে থানা, আরাপপুর হাইওয়ে থানা, নাভারন হাইওয়ে থানা, বারোবাজার হাইওয়ে থানা এবং ঝিনাইদহ, যশোর, মাগুরা ও কুষ্টিয়া জেলার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বিভিন্ন জেলা থেকে আগত পরিবহন মালিক, শ্রমিক ও সাংবাদিকদের পক্ষ থেকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়ক ও মহাসড়কে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করতে বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন। সেইসাথে সীমাবদ্ধতা ও তা থেকে উত্তরণের বিষয়ে আলোচনা করেন।

অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সার বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরানো এবং ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/