• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

প্রতিটি ঘরে পৌঁছাবে ফ্যামিলি কার্ড- ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এ কার্ড বিতরণ করেন।

অনুষ্ঠানে মন্ত্রী ঘোষণা করেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবার এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এমনকি নারী ডিসি ও এসপিরাও এই কার্ড পাবেন। তিনি বলেন, “কার্ডটি তারা কোন কাজে ব্যবহার করবেন সেটি পরের বিষয়, কিন্তু আমাদের লক্ষ্য হলো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সবার কাছে পৌঁছে দেওয়া।”

বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল বলেন, “আমরা কথা দিয়েছিলাম ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড চালু করব। সরকার গঠনের মাত্র ২২ দিনের মাথায় আমরা সেই কথা রেখেছি। এই কার্ড সাধারণ মানুষের জন্য একটি শক্তি ও ক্ষমতার প্রতীক। এর মাধ্যমে নারীরা সমাজে আরও বেশি গুরুত্ব পাবেন এবং আত্মমর্যাদার সাথে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন।”

এছাড়াও কৃষকদের জন্য বড় সুখবর দিয়ে মন্ত্রী জানান, ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। আগামী ১৬ মার্চ থেকে নদী ও খাল খনন কর্মসূচি শুরু হবে। তিনি বলেন, “বর্ষার উদ্বৃত্ত পানি সংরক্ষণ করে খরা মৌসুমে কাজে লাগানো হবে। এছাড়া প্রত্যেক কৃষককে বিশেষ ‘কৃষি কার্ড’ দেওয়া হবে, যার মাধ্যমে ন্যায্যমূল্যে সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত হবে।”

আগামীর ঠাকুরগাঁও
নিজের শেষ নির্বাচন এবং জনগণের ভালোবাসার কথা স্মরণ করে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না। তবে আপনাদের জন্য কিছু কাজ রেখে যেতে চাই।” তিনি ঘোষণা করেন ২০২৭ সাল থেকে স্থানীয় মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু হবে। দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু হবে। বেকার যুবকদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
সমাজকে মাদকমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি
উচ্চারণ করে বিগত সরকারের আমলের সমালোচনা করে এলজিআরডি মন্ত্রী বলেন, “গত ১৫ বছর দেশে আইনের শাসন ছিল না, কার্ড পেতেও টাকা দিতে হতো। এখন কোনো প্রকার অর্থ ছাড়াই মানুষ সেবা পাচ্ছে। জনগণের শক্তির কাছে কোনো অপশক্তিই টিকবে না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম। এছাড়াও বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত ফারজানা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বেশ কয়েকজন উপকারভোগীর হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/