• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

লোহাগড়ায় জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী চোর আটক

মো.মিলটন শেখ, স্টাফ রিপোর্টার। / ৭৩ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

নড়াইলের লোহাগড়া শহরের থানা মোড়ে ক্রেতা সেজে একটি সংঘবদ্ধ চোরের দল একটি জুয়েলারি দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা ও নগদ টাকা চুরি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মহিলার স্বর্ণ চুরির সময় জনতার হাতে ধরা পড়ে দুই নারী চোর। এ সময় দলের অপর একজন মহিলা চোর কৌশলে পালিয়ে গেছে। পরে আটক দু’জন মহিলা চোরকে লোহাগড়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

ভুক্তভোগী থানা মোড়ের সজল জুয়েলার্সের মালিক শান্তি স্বর্ণকার (৬০) জানান, তিনি লোহাগড়া থানা মোড়ের উত্তর পাশে অবস্থিত ‘সজল জুয়েলার্স’দোকানের মালিক এবং প্রায় ৩৫ বছর ধরে স্বর্ণ ব্যবসা করে আসছেন।

সোমবার (৯ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তিনি দোকান খুলে স্বর্ণালংকারসহ একটি ব্যাগ তার বসার চেয়ারের ওপর রাখেন।

এসময় অজ্ঞাত পরিচয়ের ৩ জন নারী ও ২ জন পুরুষ ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। তাদের মধ্যে দু’জন তাকে মেঝেতে টাকা পড়ে থাকার কথা বলে বিভ্রান্ত করলে তিনি নিচে তাকান। সেই সুযোগে মুহূর্তের মধ্যে তারা স্বর্ণভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

পরে তিনি দেখতে পান ব্যাগটি আর নেই। ওই ব্যাগে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণ, প্রায় ১০০ ভরি রুপা এবং নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ছিল বলে তিনি জানান। ঘটনার পরপরই তিনি আশপাশে খোঁজাখুঁজি করলেও তাদের আর সন্ধান পাননি।

এদিকে একই কৌশলে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এক নারীর গলার চেইন ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় জনতা দুই নারীকে হাতেনাতে আটক করে।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়াজেলার নাসিরনগর উপজেলার ধর্মপুর গ্রামের খোকন মিয়ার স্ত্রী হাবিবা আক্তার (২৪) ও একই এলাকার আনোয়ার আলীর মেয়ে মরিয়ম খানম (৩০)। এ সময় চোর দলের অপর সদস্য হাসিনা বেগম (৩৪) কৌশলে পালিয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, আটক দুই নারী একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা চুরিসহ অন্যান্য অপরাধের সাথে জড়িত।

এ ঘটনায় শান্তি স্বর্ণকার লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/