• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মাদকবিরোধী অভিযানে নাগরপুরে দুই যুবক আটক, উদ্ধার ১৪ পিস ইয়াবা

নিজস্ব প্রতিনিধিঃ / ১৯৮ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেটুয়াজানি বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৪ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। গত, বৃহস্পতিবার (০৫ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— উপজেলার কলমাইদ গ্রামের বিসা মিয়ার ছেলে সম্রাট (২০) এবং শুনসি গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে সিয়াম (২২)। উল্লেখ্য, আটক সিয়ামের পিতা মো. সেলিম মিয়া মামুদনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বেটুয়াজানি বাজার এলাকায় ওই দুই যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মনির হোসেনের সহযোগিতায় তাদের গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়।

এ বিষয়ে ছাত্রদল নেতা মো. মনির হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এবং তরুণ প্রজন্মকে রক্ষা করতে আমাদের এই সামাজিক প্রতিরোধ অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, মাদকের সাথে সম্পৃক্ত থাকলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/