• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আবু বকর সিদ্দিক স্বপন : / ৬০ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহে জাতীয় পাট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত পাটচাষি, পাট বীজ উৎপাদনকারী ও ব্যবসায়ীরা তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পাটচাষিদের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। পাট আমাদের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল, তাই এর উৎপাদন ও ব্যবহার বাড়াতে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, পাট উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, চেম্বার অব কমার্সের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেনসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত পাটচাষি ও ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/