• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ

মো: রেজাউল করিম / ৮৯ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে দুটি মসজিদে ‘মুর্দা মশারী’ প্রদান করেছে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিট। মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে নাগরপুর কাঁচাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ দেলোয়ার হোসেন ও চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল লতিফ-এর হাতে আনুষ্ঠানিকভাবে এই ‘মুর্দা মশারী’ তুলে দেওয়া হয়। এসময় বক্তারা বলেন, মৃত্যু মানবজীবনের এক অনিবার্য সত্য। একজন মুসলমানের শেষ বিদায় যেন যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক সময় জানাজার পূর্বে মরদেহ সংরক্ষণে প্রয়োজনীয় উপকরণের অভাব দেখা দেয়। মুর্দা মশারী থাকলে মরদেহ মাছি ও পোকামাকড় থেকে সুরক্ষিত থাকে, যা মরহুমের প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক।

সংগঠনের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় আখ্যা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত ইমাম ও মুসল্লিরা। সাংবাদিকতার পাশাপাশি এমন জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়া সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে বলে তারা মত প্রকাশ করেন। পাশাপাশি তারা সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এ ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

মশারী বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সভাপতি এস এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বাবু, কোষাধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য মোঃ জাকির হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর প্রেসক্লাবের সদস্য শহিদুল হক এলিছ, বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী শেখ হাসানুজ্জামান জুয়েল, নাগরপুর বাজার বণিক সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য ও কাঁচাবাজারের ব্যবসায়ী মোঃ জহির উদ্দিন মিয়া, কাচাঁবাজার ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিট ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/