• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামকে

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি / ৫৭ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামকে বাবা–মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। আজ সোমবার(২ মার্চ)বিকেলে জানাজা শেষে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।

এর আগে আজ দুপুর ১২টার দিকে টাঙ্গাইল জেলা কোর্ট চত্বরে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ নিয়ে নিয়ে আসা হয় গ্রামের বাড়ি সখিপুর উপজেলার বেড়বাড়ীতে। সেখানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। বেলা তিনটার দিকে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তৌফিক ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা বাংলার দূত পত্রিকায় বিশেষ প্রতিনিধিকে বলেন, ‘সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী ছুটিতে থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনায় তৌফিক ইসলাম ওই অনুষ্ঠানে দায়িত্ব পালন করেন। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন তিনি।

জানাজায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ টাঙ্গাইল জেলা ও সখিপুর -বাসাইল উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা জানাজায় অংশ নেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জোয়াহেরুল ইসলাম। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে পালিয়ে ছিলেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার দমদম এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর শেষ ছয় দিন তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ‘মাল্টি অর্গান ফেইলিওরের’ কারণে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

গতকাল রোববার রাতে সাবেক এই সংসদ সদস্যের মরদেহবাহী অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসে। পরে তাঁর মরদেহ নেওয়া হয় টাঙ্গাইলের সখীপুরে।

স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানা যায়, জোয়াহেরুল ইসলাম ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১৭ সালে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং দ্বিতীয় মেয়াদেও একই পদে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/