• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শিশু তাবাসসুম হত্যার প্রতিবাদে কালীগঞ্জে নারীদের মানববন্ধন

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি / ১১৯ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে চার বছরের শিশু তাবাসসুম হত্যার প্রতিবাদে ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় নারীসমাজ। রোববার সকালে উপজেলার বারবাজার বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত শিশুর পরিবার, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। বক্তারা বলেন, শিশু হত্যার মতো নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন এবং শিশুদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে নারী সমাজের সভানেত্রী সামলা খাতুন, সেক্রেটারি রেহেনা খাতুন ও সাংগঠনিক সম্পাদক হাবিবা খাতুনসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা বলেন, এমন ঘটনা পুরো এলাকাকে শোকাহত ও আতঙ্কিত করেছে। তারা প্রশাসনের প্রতি দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার পর পরদিন সকালে উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণের একটি সেপটিক ট্যাংক থেকে তাবাসসুমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কুষ্টিয়া থেকে সন্দেহভাজন আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, দ্রুত বিচার সম্পন্ন হলে এমন ঘটনার পুনরাবৃত্তি কমবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/