• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ে কোনো দুর্নীতিবাজের ঠাঁই নেই- মির্জা ফখরুল

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ৫৪ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

‘ঠাকুরগাঁওয়ে কোনো দুর্নীতিবাজকে ঠাঁই দেওয়া হবে না এবং দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না’ বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, অতীত নিয়ে সময় নষ্ট না করে আমাদের ভবিষ্যতের দিকে নজর দেওয়া উচিত যাতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যায়।

প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা প্রসঙ্গে তিনি জানান, জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো পর্যালোচনার পাশাপাশি নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে যার মধ্যে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে। এরই মধ্যে বিশেষজ্ঞ দল জমি পরিদর্শনে এসেছেন এবং আশা করা যাচ্ছে ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই এখানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।

জননিরাপত্তা ও জনকল্যাণের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশ প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ ঠাকুরগাঁও পৌরসভার আধুনিকায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং নারী উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি জানান, দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/