• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পুলিশ হত্যা তদন্তে কোনো ছাড় নয়, যথাসময়েই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১৩৭ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: পুলিশ হত্যার ঘটনায় তদন্ত প্রক্রিয়ায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে পুনর্ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার ২৭-শে ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে এক সংক্ষিপ্ত সফরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন যে, এ বিষয়ে এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটিই সরকারের চূড়ান্ত অবস্থান। যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন তাই আইন তার নিজস্ব গতিতে চলবে তবে সুষ্ঠু বিচারের স্বার্থে প্রয়োজনে পুনরায় তদন্ত করা হবে। অপরাধীদের শনাক্তকরণ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর ।

এছাড়াও স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী জানান, গণতন্ত্রকে কেবল ভোটের মধ্যে সীমাবদ্ধ না রেখে একে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দিতে বর্তমান মন্ত্রণালয় কাজ করছে এবং তৃণমূল পর্যায়ে জনসেবা নিশ্চিত করতে যথাসময়েই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে যার কোনো বিকল্প নেই।

এর আগে মন্ত্রী জুমার নামাজ শেষে ঠাকুরগাঁও জেলা শহরের হাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং-এর ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । এসময় নিজের জন্মমাটির প্রতি আবেগপ্রবণ হয়ে বলেন যে, নির্বাচনের পর ঠাকুরগাঁওয়ে এসে পবিত্র মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন । কারণ জয়নগরসহ ঠাকুরগাঁওয়ের মানুষ বরাবরই তাকে অকুন্ঠ সমর্থন দিয়ে এসেছেন বলেই তিনি আজ দেশের সেবা করার সুযোগ পেয়েছেন ।তাই তিনি ঠাকুরগাঁওয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জেলাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/