• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ডেইলি নিউজ বাংলা ২৪-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ / ১৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

ডেইলি নিউজ বাংলা ২৪ পক্ষ থেকে প্রিয়জনদের সাথে নিয়ে নাগরপুরে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে নাগরপুর উপজেলার মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের সূচনা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া পরিচালনা করেন, প্রতিষ্ঠানের উপদেষ্টা ডা. এম এ মান্নান। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সম্পাদক ও প্রকাশক মোঃ রেজাউল করিম, প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত সার্জেন্ট নজরুল ইসলাম খান সহ অন্যান্য উপদেষ্টা ও প্রতিনিধি। আলোচনায় রমজানের তাৎপর্য, সংযম, আত্মশুদ্ধি এবং সমাজে পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার গুরুত্ব তুলে ধরা হয়।
মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই একসাথে ইফতার করেন। ইফতারে ছিল শরবত, খেজুর, ফলমূল, বুট-মুড়ি ও বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার।
দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি অসুস্থদের সুস্থতা এবং প্রয়াত আত্মীয়-স্বজনদের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, সামাজিক বন্ধন দৃঢ় করা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/