• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ইন্দুরকানীতে ১২ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা সহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ১২ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ইন্দুরকানী থানার এসআই ইসমাইল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দক্ষিণ চন্ডিপুর গ্রামের নজরুল খলিফার ছেলে ও চন্ডিপুর কেসি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. সিফাত ইসলাম (১৯), নুর মোহাম্মদের ছেলে মো. নাঈম (২২) এবং মান্নান খানের ছেলে ফেরদৌস খান (২০) কে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাঈমের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় নাঈমের কাছ থেকে ৮ পিস, সিফাত ইসলামের কাছ থেকে ২ পিস এবং ফেরদৌস খানের কাছ থেকে ২ পিসসহ মোট ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মো. শামিম হাওলাদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ইন্দুরকানী থানা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/