• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভর্তুকি মূল্যে মিলছে মাংস-ডিম, লাইন দিয়ে কিনছেন ক্রেতারা

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি / ৬৭ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

বাজার যেখানে গরম—সেখানে দেবীগঞ্জ বাসীর জন্য এলো স্বস্তির হাওয়া। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপির উদ্যোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ভর্তুকি মূল্যে গরুর মাংস ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

আজ দেবীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান দেবীগঞ্জ-পঞ্চগড়। ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা দেবীগঞ্জ পঞ্চগড় উদ্বোধনের পর থেকেই সেখানে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায়।

বাজারের চড়া দামের সঙ্গে এই স্টলের মূল্যের পার্থক্য যেন চোখে পড়ার মতো। বাইরের বাজারে যেখানে গরুর মাংস কেজিতে ৮০০ টাকা ছুঁইছুঁই—সেখানে মিলছে মাত্র ৬৫০ টাকায়। বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকা, ছোলা ৮০ টাকা, চিনি ৯৫ টাকা, ডিম ৩৩ টাকা (হালি), পেঁয়াজ ৩৫ টাকা ও গরুর দুধ ৬০ টাকা লিটার দরে পাওয়া যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোরে লাইনে দাঁড়ানো ক্রেতাদের মধ্যে উৎসাহ আর প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা যেন মিশে আছে। দামের এই পার্থক্য তাদের মুখে হাসি ফুটিয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. জামিল হোসেন বলেন, “বাজারে মাংস কিনতে গেলে পকেট কেঁদে ওঠে। ৬৫০ টাকায় মাংস পাব, দুধ-ডিমও এত সস্তায়? এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও বণিক সমিতির সার্বিক তত্ত্বাবধানে আগত রমজান মাসজুড়ে প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ বিক্রয় কার্যক্রম। মূলত খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘব করতেই এই ভাবনা বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, “পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ। দেবীগঞ্জ বাসী যাতে স্বল্প মূল্যে মানসম্মত পণ্য পায়, সেজন্য প্রশাসন ও ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/