• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

চীফ প্রসিকিউটর হলেন মাধবপুরের এড. আমিনুল ইসলাম

মোঃ নজরুল ইসলাম খান / ১৩০ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) এর চীফ প্রসিকিউটর পদে এডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছেন। সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট প্রজ্ঞাপন অনুযায়ী চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের সমমানের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এডভোকেট আমিনুল ইসলাম ১৯৬৫ সালের ১৫ জুন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা-মোঃ নূর মিয়া এলাকায় সৎ ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
শিক্ষাজীবনে তিনি ধারাবাহিক সাফল্য অর্জন করেন। চৌমুহনী খুর্শিদ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯৮০ সালে তালেবপুর আহ্ছানিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৮২ সালে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৪ সালে একই কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে ঢাকা আইন কলেজ থেকে এলএলবি সম্পন্ন করে ১৯৮৮ সালে ঢাকা বারে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
১৯৯৩ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তালিকাভুক্ত আইনজীবী হন। কর্মজীবনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সদস্য ও লাইব্রেরি সম্পাদক হিসেবেও কাজ করেছেন। বহুল আলোচিত বিডিআর বিদ্রোহ মামলায় তার সম্পৃক্ততা উল্লেখযোগ্য ছিল।
রাজনৈতিক অঙ্গনেও পরিচিত মুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি হবিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলায় তিনি অন্যতম আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন।
তাঁর সহধর্মিণী এডভোকেট সুফিয়া আক্তার হেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মাধবপুর উপজেলা পরিষদ এর দুইবারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান।
পেশাগত দক্ষতা, বহুদিনের আইন পেশার অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের কারণে এডভোকেট আমিনুল ইসলাম নিজ এলাকায় একজন সুপরিচিত ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়ে আসছেন। তিনি চিফ প্রসিকিউটর হিসেবে মনোনীত হওয়ায় মাধবপুর উপজেলাসহ হবিগঞ্জ জেলার মানুষ আনন্দিত এবং তিনি যেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন সে আশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/