• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শ্রীপুরে মহান ভাষাশহীদদের প্রতি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

ভ্রাম্যমাণ প্রতিনিধি / ৬৪ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রীপুর-এ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে শ্রীপুর উপজেলা ছাত্রদল।
আজ ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ৩ মিনিটে শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন।
এর আগে রাত ১২টা ১ মিনিটে একই শহীদ মিনারে শ্রদ্ধা জানান গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। পরে পর্যায়ক্রমে শ্রীপুর উপজেলা বিএনপি এবং শ্রীপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোড়ল রিফাত, সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাসুম আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ও বাপ্পী সরকার, সদস্য আরিফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/