• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

মাতৃভাষা দিবসে চারুগৃহ শিশুস্বর্গ স্কুল-এ চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি— / ১৫৪ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে চারুগৃহ আর্ট স্কুল ও চারুগৃহ শিশুস্বর্গ স্কুল। ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীল তুলিতে ফুটে ওঠে ভাষা আন্দোলনের ইতিহাস, প্রভাতফেরি, শহিদ মিনার ও জাতীয় চেতনার নানা প্রতিচ্ছবি। তাদের আঁকা ছবিতে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন গুণী চিত্রশিল্পী রাম গোপাল বিশ্বাস এবং কাঞ্চন নগর মডেল স্কুল এন্ড কলেজ-এর চিত্রাঙ্কন প্রশিক্ষক ইফতিফার রহমান। বিচারকরা শিশুদের সৃজনশীলতা ও দেশপ্রেমবোধের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসি কলেজ-এর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফরিদুল ইসলাম। তিনি বলেন, মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ শৈশব থেকেই গড়ে তুলতে হবে; নতুন প্রজন্মই ভাষা আন্দোলনের চেতনা ধারণ ও লালন করবে।

সভাপতিত্ব করেন চারুগৃহ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আরেফিন অনু। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি শিশুদের মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করার এক অনন্য প্রয়াস হিসেবে প্রশংসিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/