• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলে সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

মোঃ মুসলিম হক, বিরল(দিনাজপুর) / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মুসলিম হক, বিরল(দিনাজপুর) বিরল উপজেলায় পবিত্র মাহেশ রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রয় করা হয়েছে। ১ম দিনে ডিম, দুধ, শশা, লেবু, টমেটো, কাঁচা মরিচ, সীম, বেগুন ও স্কয়াশ বিক্রয় কেন্দ্র এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের সামনে বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখি, মোঃ বরকত উল্লাহ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আখতারুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, ৫নং বিরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
বিক্রয় কেন্দ্র হতে ডিম প্রতিটি ৮ টাকা, দুধ প্রতি লিটার ৭৫ টাকা, শসা প্রতি কেজি ৬৫ টাকা, পাকা লেবু প্রতি পিস ১৩ টাকা ও কাঁচা লেবু প্রতি পিস ১৬ টাকা, টমেটো প্রতি কেজি ৩৫ টাকা, সীম প্রতি কেজি ২৮ টাকা, বেগুন প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা মরিচ প্রতি ১৩০ টাকা সরবরাহ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/