• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি গৌরীপুরে – আলী আকবর আনিছ

মোঃ কামরুল হাসান লিটন: / ৬১ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ)- গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: গৌরীপুর পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে একটি মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আহ্বায়ক আলী আকবর আনিছ। তিনি তার বক্তব্যে বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং তরুণ প্রজন্মকে বিপথগামী করছে। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া সময়ের দাবি। যদি কোনো প্রশাসনিক ব্যক্তি বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কোনো প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না।”

আলী আকবর আনিছ উল্লেখ করেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অপরিহার্য। দুর্নীতি ও সম্ভাব্য যোগসাজশের বিরুদ্ধে জনমত গড়ে তুলে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা মাদকমুক্ত গৌরীপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/