• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বিরলের বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন মাস্টার এর রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা ও দাফন সম্পন্ন

মুসলিম হক, বিরল (দিনাজপুর) / ১০৬ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

বিরলের বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন মাস্টার (৮২)এর রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা ও দাফন সম্পন্ন করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি সোমবার ভোর ৫.৩০ টায় চিকিৎসাধীন অবস্থায় জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনিসটিটিউটে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৬ মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার দুপুর ২ টায় উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়নের আছুটিয়া গ্রামে মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে নিজ বাসভবনের সম্মূখে জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য্য সম্পন্ন করা হয়।
তাঁর জানাযা ও দাফন কার্য্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার তালিমুল বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ (অবঃ) মাওলানা এ কে এম আফজালুল আনাম, বিরল উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক ও বৃহত্তর বিজোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, রাণীপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, ইউপি সদস্য ফয়জার রহমানসহ মরহুমের আত্মীয়-স্বজন, প্রতিবেশি ও শুভাকাঙ্ক্ষীগণ অংশগ্রহণ করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/