• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বিরলে ভোটগ্রহণে সরঞ্জাম ও উপকরণ বিতরণ চলমান

মোঃ মুসলিম হক বিরল(দিনাজপুর) / ১০৩ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মুসলিম হক বিরল(দিনাজপুর) দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর নির্বাচনী প্রচার-প্রচারণা শেষে এখন ভোটারগণ প্রস্তুতি নিচ্ছেন ভোট প্রদানের আর ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ প্রস্তুতি নিচ্ছেন ভোট গ্রহণের। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষা কাজে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নির্বাচনি এলাকায় নিয়োজিত আছেন।
বাংলাদেশ-৭, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ১৮ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা। এর মধ্যে বিরল উপজেলায় ১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়ন এবং বোচাগঞ্জ উপজেলায় ১ টি পৌরসভা ও ৬ টি ইউনিয়নে ১ লাখ ৮৪ হাজার ৩৬৬ জন নারী ও ১ লাখ ৮৭ হাজার ১১২ জন পুরুষসহ মোট ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন ভোটার। মোট ১১৬ টি ভোট কেন্দ্র এর মধ্যে বিরল উপজেলায় ৭১ টি ও বোচাগঞ্জ উপজেলায় ৪৫ টি।
এ আসনে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন মোট আট জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা এ কে এম আফজালুল আনাম (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী আ ন ম বজলুর রশীদ কালু (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী ড. আনোয়ার চৌধূরী জীবন (জাহাজ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাফেজ মাওলানা রেদওয়ানুল কারীম রাবিদ (হাতপাখা), জাতীয় পার্টি মনোনীত এ্যাডভোকেট জুলফিকার হোসেন (লাঙ্গল), বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মাওলানা জোবায়ের সাঈদ (রিক্সা) ও বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত মোঃ মোকারম হোসেন (হারিকেন)।
আজ ১১ ফেব্রুয়ারি ২০২৬ সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর তত্ত্বাবধায়নে নির্বাচনের সরঞ্জাম ও উপকরণসমূহ সংগ্রহপূর্বক প্রিজাইডিং অফিসারগণ ভোট নিজ নিজ দায়িত্বপূর্ণ কেন্দ্রসমূহে গমন করছেন। কাল ১২ ফেব্রয়ারি বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিট হতে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/