• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নির্বাচন উপলক্ষে ঝিনাইদহে র‍্যাবের বিশেষ টহল ও নিরাপত্তা মহড়া

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি— / ১১১ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে ঝিনাইদহ জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার সকালে র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের উদ্যোগে বিশেষ টহল ও নিরাপত্তা মহড়া পরিচালনা করা হয়।

মঙ্গলবার সকাল বেলায় র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প প্রাঙ্গণ থেকে টহল কার্যক্রম শুরু হয়। পরে কেন্দ্রীয় বাস টার্মিনাল, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে টহলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে চাকলাপাড়া ঘুরে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় শেষ হয়।

মহড়ায় অংশগ্রহণকারী র‍্যাব সদস্যরা আধুনিক অস্ত্র, টহল যান ও দ্রুত প্রতিক্রিয়া ইউনিট ব্যবহার করে তল্লাশি, নজরদারি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল প্রদর্শন করেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয় এবং সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।

র‍্যাব সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এই বিশেষ টহল ও নিরাপত্তা মহড়া পরিচালনা করা হচ্ছে। ভোট গ্রহণের আগের দিন থেকে শুরু করে ভোটের দিন ও পরবর্তী সময় পর্যন্ত এ ধরনের নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার থাকবে।

এছাড়া ঝিনাইদহ জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকা ও ভোটকেন্দ্রের আশপাশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

র‍্যাবের এই দৃশ্যমান নিরাপত্তা তৎপরতায় স্থানীয় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করে বলেন, নির্বাচনকে ঘিরে এমন কঠোর ও সক্রিয় নিরাপত্তা ব্যবস্থা ভোটারদের মধ্যে আস্থা ও সাহস যোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/