• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খুলনা ডুমুরিয়া গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ২৩৮ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ডুমুরিয়া থানা পুলিশ ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
মারিয়া ইসলাম খুলনার খানজাহান আলী থানার মাক্তমডাংগা এলাকার বাসিন্দা রবিউল ইসলামের মেয়ে।

এলাকাবাসী জানান, ডুমুরিয়ার শাহপুর গ্রামের আখতার হোসেন ফকিরের ছেলে আশিকুর রহমান রিংকুর সাথে ৫ বছর আগে মারিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর শ্বাশুড়ি মারিয়াকে বিভিন্ন সময়ে মারপিট করতো। রবিবার দুপুরে শ্বাশুড়ি আঞ্জুমান আরা বেগমের সাথে মারিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে শ্বশুর এবং শ্বাশুড়ি তাকে পিটিয়ে হত্যা করে ঘরে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।
মারিয়ার ৩ বছরের মেয়ে রুহো জানায়, দুপুরে বেলায় ঘুম থেকে উঠে দেখি আমার মাকে মারতেছে। তারপরে আমার দাদা ফ্যানের সাথে বাঁধে রাখতেছে।

মারিয়া ইসলামের পিতা রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, আজ (রবিবার) দুপুরে শ্বাশুড়ির সাথে ঝগড়া বাঁধে তখন শ্বাশুড়ি এবং শ্বশুর মিলে মারপিট করার পর আমার মেয়ে মারা যায়। ঐ সময় মারিয়ার শ্বশুর আমাকে ফোনে জানায় যে আপনার মেয়ের ডায়রিয়া হয়েছে তাড়াতাড়ি আসেন। এসে দেখি আমার মেয়ের লাশ পড়ে আছে। এটা পরিকল্পিত মার্ডার। আমি থানায় মামলা করবো। রিংকু তার মামাতো বোনকে বিয়ে করবে বলে পরিবারের সবাই তাকে নির্যাতন করতো। আমি মোটরসাইকেলসহ কয়েক লক্ষ টাকা যৌতুক দিয়েছি।

রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবর আলী বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ওসি স্যার আসতেছেন। প্রাথমিকভাবে আমাদের সন্দেহ হচ্ছে যে হত্যা করা হতে পারে। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানাতে পারবো।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আমি ঘটনাস্থলে আসছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে রিংকু ও তার বাবা মা যোগ সাজজে মারিয়াতে হত্যা করেছে। এজাহার দিলে আমরা গ্রহণ করবো। লাশ খুমেকে পোস্ট মর্টেমে প্রেরণ করা হচ্ছে। মারিয়ার স্বামী রিংকুকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/