• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নাটাং গ্রামবাসীর উদ্যোগে ফাইনাল ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি / ১৫৩ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

নাগরপুর উপজেলার নাটাং গ্রামবাসীর উদ্যোগে এক জমকালো ফাইনাল ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলাটি অনুষ্ঠিত হয় ৭ ফেব্রুয়ারি বিকাল ৩ ঘটিকায় নাটাং ৭৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. শাকিল আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী, কুয়েত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. আব্দুল মজিদ, বিশিষ্ট সমাজসেবক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মাহমুদুর রহমান (মঞ্জু), সিভিল ইঞ্জিনিয়ার।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন জনাব মো. রাজিব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, সৌদি আরব এবং দাতা সদস্য হিসেবে সহযোগিতা করেন জনাব মো. রাজিব বিন রাজিব, বিশিষ্ট ব্যবসায়ী, সৌদি আরব।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. ইব্রাহিম মিয়া, সরকারি চাকরিজীবী; জনাব মোঃ আরিফুল ইসলাম, চাকরিজীবী; জনাব মোঃ আতোয়ার রহমান, মেম্বার পদপ্রার্থী, ৬ নং ওয়ার্ড; জনাব মোঃ জুয়েল তাজ, এ.জে টেকনোলজি; জনাব অ্যাডভোকেট আনোয়ার রহমান, জজ কোর্ট, টাঙ্গাইল; জনাব মোবারক হোসেন; জনাব আমিনুর রহমান, সৌদি প্রবাসী এবং জনাব মোঃ আজিজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শামছুল আলম, মেম্বার, ৬ নং ওয়ার্ড; জনাব মোঃ মিজানুর রহমান, সরকারি চাকরিজীবী; জনাব মোঃ বাবু মিয়া, সৌদি প্রবাসী; জনাব মোঃ আলী মিয়া, চাকরিজীবী; জনাব মোঃ আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী এবং জনাব মোঃ সোহেল রানা, বিশিষ্ট সমাজসেবক।
টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করেন— সভাপতি জনাব হাফিজুর রহমান, পরিচালক জনাব মো. আলম মিয়া এবং সাধারণ সম্পাদক জনাব মো. আব্দুল বারেক।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে গাজীপুর পূর্বচন্দ্রা স্পোর্টিং ক্লাব বনাম হাবলা ভলিবল একাদশ। ১০০ পয়েন্টের মাধ্যমে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই খেলায় গাজীপুর পূর্বচন্দ্রা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে হাবলা ভলিবল একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় একটি মোটরসাইকেল এবং রানার্সআপ দলের হাতে প্রদান করা হয় একটি ফ্রিজ।
টুর্নামেন্টের সার্বিক আয়োজন করে নাটাং স্পোর্টস টিম,নাটাং,কেদারপুর, নাগরপুর, টাঙ্গাইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/