• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “সুষ্ঠু ধারার গণতন্ত্র উন্নয়নে কারচুপির নির্বাচন নয়” শীর্ষক এক সেমিনার

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ৬৭ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

খুলনা মহানগরীর মুজগুন্নী আবাসিক এলাকায় সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক শাহবাজ জামান।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, জনগণের ভোটাধিকারই গণতন্ত্রের মূল শক্তি। ভোটের অধিকার হরণ মানেই জনগণের কণ্ঠরোধ। তাই কারচুপিমুক্ত নির্বাচন নিশ্চিত করাই এখন সময়ের বড় দাবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক দক্ষিণ অঞ্চল প্রতিদিনের প্রধান সম্পাদক মো. মারুফ হোসেন ও সম্পাদক এস এম সাহিদ হেসেন। তারা বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকরা। তারা রাজনৈতিক সদিচ্ছা, স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা এবং নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে বক্তব্য রাখেন মো: আফজাল হোসেন, সহ সম্পাদক দৈনিক ভোরের চেতনা” কে এম নাইমুল আলম, নির্বাহী সম্পাদক, দুর্নীতি রিপোর্ট ২৪ ডট কম” শেখ শাহিন, সম্পাদক ও প্রকাশক, দৈনিক ঢাকার সময়”। তারা সবাই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছা ও নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জিল্লুর রহমান, আপেল মাহমুদ, আকতার হোসেন বাবলু, সোনিয়া তালুকদারসহ বিভিন্ন,সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী আপেল মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/