• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সখীপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা দেয়ায় বিএনপি’র প্রার্থীর বিরুদ্ধেসংবাদ সম্মেলন

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: / ১৪৫ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, পথসভায় বিশৃঙ্খলা সৃষ্টি করাসহ নানা অভিযোগ তুলে বিএনপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রধান এজেন্ট ফজলুল হক বাচ্চু। বুধবার(৪ ফেব্রুয়ারি) দুপুর ২ ঘটিকার সময় পৌরএলাকার রাইদা ভিলেজে তিনি লিখিত বক্তব্য জানান, আমাদের নির্ধারিত পথসভা ও গণসংযোগ কর্মসূচির একই স্থানে ও একই সময়ে ধানের শীষের প্রার্থী আহমেদ আজম খান ইচ্ছাকৃতভাবে কর্মসূচি ঘোষণা করেন। আমাদের মিছিল সমাবেশে হামলার চেষ্টা করেন এবং নিজেদের মিছিল সমাবেশে নিজেরাই হামলা করে আমাদের উপর দায় চাপানোর পরিকল্পনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিচ্ছেন। সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে যাতে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হতে না পারে।
এছাড়াও আমাদের নির্বাচনী অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে, অফিসের মালামাল ভাঙচুর করা হয়েছে, কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে, তাদের উপর হামলা করা হচ্ছে
এর প্রত্যেকটির তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবীব, লাবীব গ্রুপের ডিমডি মাহমুদুল আলম মনির প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/