• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আজ পবিত্র শবে বরাত: ক্ষমা, মাগফিরাত ও রহমতের মহিমান্বিত রাত

মোঃ রেজাউল করিম / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

মো: রেজাউল করিম : আজ মুসলমানদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাত পবিত্র শবে বরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি শবে বরাত হিসেবে পালিত হয়। ‘শবে বরাত’ অর্থ মুক্তির রাত—যে রাতে মহান আল্লাহ তায়ালা অসংখ্য বান্দাকে গুনাহ থেকে ক্ষমা করে দেন বলে বিশ্বাস করা হয়।
ইসলামিক বিশ্বাস অনুযায়ী, এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ, রিজিক বণ্টন এবং আগামী এক বছরের জীবন-মৃত্যুর ফয়সালা হয়। এ কারণে ধর্মপ্রাণ মুসলমানরা রাতভর নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, তওবা ও দোয়ার মাধ্যমে ইবাদতে মগ্ন থাকেন।
শবে বরাত উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল, ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনেক মুসল্লি কবরস্থানে গিয়ে মৃত আত্মীয়-স্বজনের জন্য দোয়া করেন। পাশাপাশি দিনভর রোজা রাখার মাধ্যমে আত্মশুদ্ধির চেষ্টা করেন অনেকে।
ইসলামি চিন্তাবিদ ও আলেমরা বলেন, শবে বরাত আমাদের জন্য আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক মহামূল্যবান সুযোগ। হিংসা-বিদ্বেষ পরিহার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করার তাগিদ দেন তারা।
এদিকে শবে বরাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে। ফটকা ও আতশবাজি ব্যবহার থেকে বিরত থাকতে প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
পবিত্র এই রাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/