• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে দিনব্যাপী চাকরি মেলা ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১০০ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহে বেকার যুবদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী চাকরি মেলা ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে ৩ টা পর্যন্ত ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আনিচুর রহমান মৃধা, শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আল আলাউদ্দিন, সিআইডির সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আয়োজকরা জানান, দিনব্যাপী এই চাকরি মেলায় বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থার মোট ২০টি স্টল অংশগ্রহণ করে। এসব স্টলে বেকার যুবক-যুবতীদের জীবনবৃত্তান্ত (সিভি) গ্রহণের পাশাপাশি সরাসরি ভাইভার ব্যবস্থা করা হয়। যোগ্যতা ও চাহিদা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের চাকরির সুযোগ দেওয়া হবে।

আয়োজকদের প্রত্যাশা, এবারের চাকরি মেলা থেকে দুই শতাধিক যুবক-যুবতী কর্মসংস্থানের সুযোগ পাবেন। এমন আয়োজন বেকারত্ব কমাতে এবং তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/