• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

স্বামির সাথে বেড়ানো হলোনা সুমাইয়া’র ঝিনাইদহে ইজি বাইকের চাকায় ওড়না পেচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৭৮ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : অনার্স পরীক্ষা শেষ করে ঘুরতে বেরিয়েছিল সুমাইয়া, বাড়ি থেকে বেরিয়ে চুয়াডাঙ্গা যাওয়ার পথে ইজি বাইকের মোটরে গলার ওড়না পেচিয়ে প্রাণগেল সুমাইয়া খাতুন (২৩) নামে কলেজ ছাত্রীর।

রোববার দুপুর ১টার দিকে ঝিনাইদহ- চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটী ইউনিয়ন পরিষদের পাশে বোড়াই গ্রামে মাঠের এই ঘটনা ঘটে।

সুমাইয়া হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং একই উপজেলার জুড়াপুকুরিয়া গ্রামের সেলিম রেজার স্ত্রী। সে এবছর সরকারি কেসি কলেজ থেকে অনার্স পরীক্ষা শেষ করেছে।

তার স্বজনরা জানান, রোববার দুপুরে সুমাইয়া তার স্বামীর সাথে চুয়াডাঙ্গা আক্কাস লেকভিউ পার্কে বেড়াতে যাচ্ছিল, তারা সাধুহাটী মোড় পার হয়ে যখন চুয়াডাঙ্গা অভিমুখে যাচ্ছিল এসময় বোড়াই এর কাছাকাছি পৌছালে গলার ওড়না ইজি বাইকের মোটরে পেচিয়ে গিয়ে মাথায় আঘাত লেগে অসুস্থ হয়ে পড়ে, তারপর তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শনের পর ঝিনাইদহ সদর হাইওয়ে থানার পুলিশ বিকাল ৪টার দিকে পরিবারের কাছে সুমাইয়ার লাশ হসান্তর করে। সুমাইয়ার মৃত্যু সংবাদে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/