• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

দিনাজপুর-২ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস

মোঃ মুসলিম হক, স্টাফ রিপোর্ট / ৯৫ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠেছে। আওয়ামী লীগের প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত থাকায় এই আসনে এখন মূল লড়াই হচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। নির্বাচনে বিএনপির প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন, অন্যদিকে জামায়াতে ইসলামীর এ কে এম আফজালুল আনাম দাঁড়িপাল্লা এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

দীর্ঘ সময় পর এই আসনটি পুনরুদ্ধারে বিএনপি মরিয়া হলেও দলীয় মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কিছুটা অসন্তোষ বিরাজ করছে, যার সুযোগ নিতে চাইছেন স্বতন্ত্র প্রার্থী বজলুর রশিদ কালু। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি কোমর বেঁধে মাঠে নামায় এই আসনে ধানের শীষের ভোট ব্যাংক ভাগ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী এবার সংখ্যালঘু ভোটারদের নিয়ে নতুন কৌশলে এগোচ্ছে, যা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা না থাকায় তাদের নীরব ভোটাররা শেষ পর্যন্ত কোন দিকে ঝুঁকবেন, সেটিই হবে এই আসনের জয়ের মূল চাবিকাঠি। বর্তমানে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে সব প্রার্থীই শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন। সব মিলিয়ে দিনাজপুর-২ আসনে ধানের শীষ, দাঁড়িপাল্লা ও মোটরসাইকেল প্রতীকের মধ্যে এক হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/