• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শ্রীপুরে ধানের শীষের পক্ষে প্রচারণা, ইশতেহার ও রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা তুলে ধরলেন আক্তার হুসেন আকন্দ

ভ্রাম্যমাণ প্রতিনিধি | গাজীপুর / ৩৪ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন সাবেক ছাত্রনেতা ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আক্তার হুসেন আকন্দ। এ সময় তিনি ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে ভোট প্রার্থনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার পরিকল্পনা এবং অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালানো হয়।
প্রচারণাকালে বক্তারা বলেন, ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু একজন সৎ, শিক্ষিত ও অভিজ্ঞ মানুষ। তার নির্বাচনি ইশতেহারে শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার পরিকল্পনার কথা তুলে ধরে বলা হয়, এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো একটি জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা, স্বাধীন বিচার বিভাগ, শক্তিশালী নির্বাচন ব্যবস্থা এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে নেতাকর্মীরা মত প্রকাশ করেন।
নেতারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বহুদলীয় গণতন্ত্র চালু, গ্রামভিত্তিক উন্নয়ন, শিল্পায়ন এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে দেশ এগিয়ে যায়। একইভাবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের আমলে শিক্ষা সম্প্রসারণ, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করা হয়।
প্রচারণায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আলম প্রধান, নাসির উদ্দিন সরকার, আনোয়ার হোসেন মনির আকন্দ, মো. গোলাম মোস্তফা, মোতাহার হোসেন বেপারী, খাইরুল বাসার, মনির হোসেন মোড়ল, খোরশেদ আলম, যুবনেতা হুমায়ুন কবির, ফরিদ প্রধান, আশরাফুল আলম আকন্দ (দাদু), জিয়াউর রহমান, ছাত্রনেতা ইসমাইল প্রধান, বিএনপি নেতা খলিলুর রহমান, বিল্লাল হোসেন বেলাল ফকির, মোহাম্মদ আলীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। ভোটাররা ধানের শীষের প্রার্থীর ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা মনোযোগ দিয়ে শোনেন এবং পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/