• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শেরপুর-৩ এ সংঘর্ষে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম নিহত, আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

শেরপুর-৩ আসনের শ্রীবরদী উপজেলায় রাজনৈতিক সহিংসতায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। তিনি শেরপুর-৩ শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন।
আজ বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসারের উদ্যোগে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি সমর্থকরা বিলম্বে এসে চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
এরপর দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি সমর্থকদের একটি অংশ জামায়াত সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর অন্তত ৫০ জন সমর্থক আহত হন।
গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজ রাত ৯টা ২০ মিনিটে মাওলানা রেজাউল করিম মৃত্যুবরণ করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে সহিংসতা কোনোভাবেই জাতি মেনে নেবে না।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিভিন্ন মহল মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/