• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের অবসানে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: বিভাগীয় কমিশনার

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে গণভোটের প্রচারণা। সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, স্বৈরতন্ত্র, ব্যক্তিতন্ত্র ও পরিবারতন্ত্রের অবসান ঘটাতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই ফ্যাসিবাদী শক্তিকে চিরতরে কবর দেয়া সম্ভব হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে গণভোটের প্রচারণা উপলক্ষে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, বিগত সময়ে দিনের ভোট রাতে হয়েছে, সংসদে গান-বাজনার মতো অগ্রহণযোগ্য কর্মকাণ্ড ঘটেছে। ভবিষ্যতে যাতে এসব ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য জনগণকে সচেতনভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব মোরশেদ খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও অনুষ্ঠানে মসজিদের ইমাম, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মাধবপুর উপজেলা শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে দীর্ঘদিন বন্ধ থাকা মাধবপুর উপজেলা পাবলিক লাইব্রেরির সংস্কার কাজ শেষে এর উদ্বোধন করেন এবং বিকেলে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/