• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রীকে সবকিছু দিয়ে নিঃস্ব; ক্ষোভে ৪০ কেজি দুধ দিয়ে গোসল, এলাকায় চাঞ্চল্য

আবু বক্কর সিদ্দিক স্বপন / ১৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহের সদর উপজেলার হলিধানী ইউনিয়নে পারিবারিক কলহ ও বিবাহবিচ্ছেদের জেরে এক ব্যক্তির ব্যতিক্রমী প্রতিবাদ এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। স্ত্রীর প্রতারণায় সর্বস্ব হারানোর অভিযোগ তুলে ৪০ কেজি গরুর দুধ দিয়ে নিজ বাড়ির উঠানে গোসল করেছেন রাজ্জাক মণ্ডল (৪২) নামে এক ইজিবাইকচালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্জাক মণ্ডল কোলা গ্রামের বাসিন্দা। চার বছর আগে ভালোবেসে তিনি দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও নিজের গবাদিপশু উপহার দেন তিনি। শুরুতে সংসার স্বাভাবিকভাবে চললেও সম্প্রতি স্ত্রী সংসার চালিয়ে যাওয়ার শর্ত হিসেবে নতুন কিছু দাবি উপস্থাপন করেন।

রাজ্জাক মণ্ডল ওই শর্ত মানতে অস্বীকৃতি জানালে স্ত্রী তাকে তালাক দেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তার দেওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থও নিয়ে যান স্ত্রী। এতে মানসিকভাবে ভেঙে পড়েন রাজ্জাক। ক্ষোভ ও হতাশা থেকে নিজেকে ‘দায়মুক্ত’ করার প্রতীকী প্রতিবাদ হিসেবে তিনি প্রায় এক মন (৪০ কেজি) দুধ দিয়ে গোসল করেন।

রাজ্জাক মণ্ডলের প্রথম স্ত্রী সালেহা পারভিন জানান, তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। তার ভাষ্য, দ্বিতীয় বিয়ের পর রাজ্জাক সবকিছু দ্বিতীয় স্ত্রীকে দিয়ে দেন। পরে অর্থ-সম্পদ নিয়ে দ্বিতীয় স্ত্রী সংসার ছেড়ে চলে যান।

প্রতিবেশী গণজের মিয়া বলেন, দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকে পারিবারিক সিদ্ধান্তে তালাকের বিষয়টি শোনা গেছে। তবে দুধ দিয়ে গোসল করে ক্ষোভ প্রকাশের ঘটনা এলাকায় এই প্রথম।

এ বিষয়ে রাজ্জাক মণ্ডল বলেন, সংসার টিকিয়ে রাখতে আমি সবকিছু দিয়েছি। শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়েছি। তালাকের মাধ্যমে আমি নিঃস্ব হয়ে পড়েছি। মানসিক কষ্ট থেকেই দুধ দিয়ে গোসল করেছি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/