• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মুসলিম হক / ৭৯ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

ডাইভারসিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইন্স) প্রকল্পের আওতায় দিনাজপুরের বিরল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে দিনাজপুর জেলার বিরল উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্পটিতে আথিক সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ), গ্লোবাল এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম এবং বাংলাদেশ সরকার।
‎এই কর্মশালায় বিরল উপজেলার ১০ টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরের পুষ্টি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। উক্ত কর্মশালায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, সরকারী সংশ্লিষ্ট বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, কর্মী, শিক্ষক, সাংবাদিকসহ সুধী সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।‎
‎বিরল উপজেলা পরিষদ হলরুমে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার। কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পার্থ জ্বীময় সরকার এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ। গেইনের প্রতিনিধি সামিহা ইসরাত সিলভিয়া কর্মশালাটি সঞ্চালনা করেন। কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সেশনটি পরিচালনা করেন গেইনের কনসালট্যান্ট নীহার কুমার প্রামাণিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/