• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

গণভোটে জনসচেতনতা জোরদারে ঝিনাইদহে জেলা ইমাম সম্মেলন

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- / ১১০ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি-গণভোটের প্রচার, ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ঝিনাইদহে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের একটি পার্কে জেলা প্রশাসনের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহফুজ আফজাল, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান এবং ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ইমাম ও ধর্মীয় নেতাদের সামাজিক গ্রহণযোগ্যতা ও প্রভাবের কথা উল্লেখ করে তারা বলেন, জুমার খুতবা, ধর্মীয় আলোচনা এবং সামাজিক বার্তার মাধ্যমে সাধারণ মানুষকে গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা সম্ভব।

এ সময় বক্তারা ভোটারদের দায়িত্বশীল ও সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং গণভোট সফল করতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন। সম্মেলন শেষে গণভোট বিষয়ে ইমামদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/