• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে মসলার জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

আবু বক্কর সিদ্দিক স্বপন / ৭৭ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ২০২৫–২৬ অর্থবছরে মসলার জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় ঝিনাইদহ সদর উপজেলার কোলা হলিধানী ইউনিয়নে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় কোলা হলিধানী ইউনিয়নের একটি মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটির আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা কৃষি উপ পরিচালক কামরুজ্জামান, ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার নুর এ নবী। এছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন।

কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনায় মসলার উন্নত জাত, আধুনিক চাষাবাদ পদ্ধতি, সার ও বালাই ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের হাতে-কলমে ধারণা প্রদান করা হয়। বক্তারা বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মসলা ফসলের উৎপাদন বৃদ্ধি পেলে কৃষকের আয় বাড়বে এবং দেশীয় মসলার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হবে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মসলা চাষে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/