• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে আমিরে জামায়াত ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মতবিনিময় সভা

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৭৮ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের আল-হেরা এলাকার জামায়াতের নিজস্ব কার্যালয়ে জেলা জামায়াতে ইসলামী, ঝিনাইদহ শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আযম মোহাম্মদ আবু বক্কর, জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, শহর শাখার আমীর এডভোকেট ইসমাইল হোসেনসহ জেলা ও শহর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আয়োজিত জনসভা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন জামায়াত নেতৃবৃন্দ।

এ সময় বক্তব্য রাখতে গিয়ে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আযম মোহাম্মদ আবু বক্কর অভিযোগ করেন, বিএনপি তাদের সমর্থকদের মাধ্যমে জামায়াতের কর্মী ও সমর্থকদের ওপর ভয়ভীতি প্রদর্শন করছে এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি নেতা-কর্মীরা জামায়াতের সমর্থকদের ওপর—বিশেষ করে নারী সমর্থকদের বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টিমূলক হামলা, অপমান ও হয়রানিমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/