• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দের সাথে কেএমপি কমিশনারের মতবিনিময়

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ১৩৭ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

আজ ২৩ জানুয়ারি ২০২৬ তারিখ শুক্রবার দুপুরে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল আকস্মিকভাবে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আগমন করেন। এ সময় প্রতিনিধি দল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। অত্র এলাকায় বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তার বিষয়েও তারা জানতে চান। এ সময় কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা প্রতিনিধি দলকে জানান বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ,সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কেএমপি বদ্ধপরিকর। খুলনা মহানগরী এলাকার ভোটার এবং ভোটকেন্দ্রসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন কেএমপির প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনের নিমিত্বে সকল রাজনৈতিক দলের সাথে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিয়মিত সমন্বয় করছে কে এমপি।

এছাড়াও তিনি জানান, কেএমপি পুলিশের সার্বিক সহযোগিতায় সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব নির্বিঘ্নে প্রতিপালন করে আসছে এবং আসন্ন নির্বাচনকালীন সময়ে ও এর কোনো ব্যত্যয় ঘটবে না। একইসাথে দেশি ও বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও কেএমপির দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

ইউরোপীয় ইউনিয়নের উক্ত প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন Alina Simona Serban, Long Term Observer, Ricardas Ramoska, Long Term Observer এবং Usha Sameen, Assistant Interpreater


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/