• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নড়াইলে গলায় ফাঁস দিয়ে ৫ম শ্রেনী পড়ূয়া স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

মো.মিলটন শেখ, স্টাফ রিপোর্টার: / ৩৮ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

মো.মিলটন শেখ, স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়া উপজেলায় গলায় ফাঁস নিয়ে সোহাগ শেখ (১০) নামে স্কুলশিক্ষার্থী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহাগ শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আলী শেখের ছেলে এবং বাহিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সোহাগ নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে সোহাগের মা তাকে খাবার খেতে ডাকাডাকি করলে এসময় তার কোনো সাড়াশব্দ মেলেনি। পরে তাকে খাবার খেতে তার নিজ ঘরে ডাকতে গেলে সোহাগকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে সোহাগ আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনাটি জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহটি হেফাজতে নেওয়া হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/